রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২০, ২৩:১৫আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২৩:৩৩

রাহাত খান (ছবি: সংগ্রহ) কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৮ আগস্ট) পৃথক শোক বার্তায় তারা সমবেদনা জানান।

শোক বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দৈনিক ইত্তেফাকের সাবেক এই সম্পাদকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে বলেন, ‘সাংবাদিক রাহাত খান স্বাধীনতা চর্চা ও সমাজের অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যু সাংবাদিকতা ও সাহিত্য ক্ষেত্রে সত্যিকার অর্থেই অপূরণীয় ক্ষতি।’

আরেক শোক বার্তায় প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে সাংবাদিকতা ও সাহিত্যের ক্ষেত্রে রাহাত খানের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘তার (রাহাত খান) মৃত্যু এই অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একুশে পদক প্রাপ্ত রাহাত খান শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরও পড়ুন: কথাশিল্পী রাহাত খান আর নেই

/ইএইচএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম