আল্লামা কাসেমীর জানাজা সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১০:২৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৫:১৬

কাসেমীর জানাজা হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা হয়।

মাওলানা নূর হোসাইন কাসেমী বিএনপি জামায়াত জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন। এছাড়া তিনি হেফাজতে ইসলামের মহাসচিব, আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়াম্যান,  বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে ছিলেন।

কাসেমীর জানাজা

প্রথমে তার জানাজা জাতীয় ঈদগাহে করার ঘোষণা দেওয়া হলেও অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমে করার সিদ্ধান্ত হয়।

 করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটে মারা যান। ইউনাইটেড হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। নিশ্চিত করেছেন।

কাসেমীর জানাজা

যদিও হেফাজত মহাসচিবের প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ দাবি করে আসছিলেন যে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তিনি করোনা আক্রান্ত ছিলেন। এছাড়া তার ফুসফুসে আগে থেকেই সমস্যা ছিল।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর
কেউ বলেনি আমাকে বরখাস্ত করা হয়েছে, ভুয়া খবর: জোন্স  
কেউ বলেনি আমাকে বরখাস্ত করা হয়েছে, ভুয়া খবর: জোন্স  
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ