চলে গেলেন ইউজিসির সাবেক অধ্যাপক আনোয়ার হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ১৪:৪৪আপডেট : ২৮ মে ২০২১, ১৯:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক অধ্যাপক মো. আনোয়ার হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে ঢাকার পান্থপথে নিজ বাসায় ৭৭ বছর বয়সী এই শিক্ষকের মৃত্যু হয়। অধ্যাপক আনোয়ার হোসেন স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

এই অধ্যাপকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় উপাচার্য বলেন, ‘অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিতজ্ঞ, গণিতশাস্ত্রবিদ ও গবেষক। তিনি প্রকৌশল গণিত, বিশেষ করে Fluid Dynamics বিষয়ে বিশেষজ্ঞ ও অগাধ পাণ্ডিত্যর অধিকারী ছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে গণিত বিষয়ে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গণিত চর্চা, পঠন ও পাঠন ছিল তার পেশা ও নেশা। গণিত শিক্ষা প্রচার, প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য প্রথিতযশা এই গণিতবিদ স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানান শোক বার্তায়।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান