মায়ের শোক কাটার আগেই বাবা হারালেন সাংবাদিক রেজওয়ানুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ১০:৪১আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:০১

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) সভাপতি, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি এবং মাছরাঙা টিভির বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজার বাবা অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা তোফাজ্জল হক মারা গেছেন (ইন্না...রাজিউন)। আজ রবিবার (১১ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রেজওয়ানুল হকের এক সহকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

মাত্র দুদিন আগে (৯ জুলাই) মা সাজেদা বেগমকে হারিয়েছেন এই সাংবাদিক। তারা দুজনই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

পরিবারসূত্রে জানা গেছে, মরহুমের নামাজের জানাজা গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুরে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

তোফাজ্জল হক পাঁচ ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আরেক ছেলে বোরহানুল হক সম্রাট নিউজ টোয়েন্টিফোর-এর সিনিয়র বার্তা সম্পাদক।

আরও পড়ুন: বিজেসি সভাপতি রেজওয়ানুল হকের মা আর নেই

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম