সাংবাদিক রিয়াজ উদ্দিনের মৃত্যুতে এডিটরস গিল্ডের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২১, ১৯:৩৪আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৩:২৮

প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে এডিটরস গিল্ড। শনিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এই শোক জানানো হয়।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন কয়েকবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। গিল্ড মনে করে, সাংবাদিকদের অধিকার আদায়ে, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় এবং মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষায় রিয়াজ উদ্দিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ শনিবার (২৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

পারিবারিক সূত্র জানায়, ১০ ডিসেম্বর করোনার নমুনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শনিবার মারা যান।

রিয়াজ উদ্দিন আহমেদ দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য ১৯৯৩ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

/এসও/এমআর/
সম্পর্কিত
কোটা আন্দোলন: বিভাজন থেকে বিরত থাকার আহ্বান এডিটরস গিল্ডের
সাংবাদিকতা নিয়ে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রতিবাদ এডিটরস গিল্ডের  
এডিটরস গিল্ডের গোলটেবিল বৈঠকে বক্তারাবাজেটে ব্যাংকিং খাতের ‘রোগ’ সারানোর উদ্যোগ নেই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম