উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:৩২

ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে সোমবার (২৩ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

রবিবার (২২ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার (২৩ ডিসেম্বর) দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এতে আরও বলা হয়, উপদেষ্টা হাসান আরিফের আত্মার মাগফিরাত কামনায় সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। তার মেয়ে দেশের বাইরে থাকায় আগামীকাল সোমবার তাকে সমাহিত করার সিদ্ধান্ত হয়।

 

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হলেন হাসান আরিফ
উপদেষ্টা হাসান আরিফের দাফন আজ
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে স্মরণ সভা
সর্বশেষ খবর
এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল
এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যালটে আগাম সিল, অভিযোগ জামায়াতের
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যালটে আগাম সিল, অভিযোগ জামায়াতের
পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর: মেলা কর্তৃপক্ষের মামলা
পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর: মেলা কর্তৃপক্ষের মামলা
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো 
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো 
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা