সাংবাদিক সেলিম জাহিদের বাবার মৃত্যু, মির্জা ফখরুলের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৬

দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদের বাবা রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুল হক ভূইয়া মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় উত্তরা দক্ষিণখান নিজ বাসায় ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন মাহবুবুল হক ভূইয়া। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মাহবুবুল হক ভূইয়ার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়াও মাহবুবুল হক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, মাহবুবুল হক ভূঁইয়া একজন সরকারি কর্মকর্তা হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমরণ তিনি সেবার মনোভাব বজায় রেখেছেন। অবসরে দরদী মন নিয়ে হতদরিদ্র, প্রতিবেশি ও স্বজনদের পাশে ছিলেন তিনি।

দেশের অন্যতম রাজনৈতিক প্রতিবেদক সেলিম জাহিদের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপির মিডিয়া সেল ও অন্যান্য অনেক সাংবাদিক।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের