কানাডায় দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৫, ১২:৩২আপডেট : ০৯ জুন ২০২৫, ১২:৩২

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ এর ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান কানাডায় আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৮ জুন) কানাডায় স্থানীয় সময় বিকাল ৩টা ৬ মিনিটে তিনি মারা যান।

সোমবার (৯ জুন) বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। 

ক্যাপ্টেন মো. সাইফুজ্জানের অকাল মৃত্যুতে বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেড পরিবার গভীর শোক প্রকাশ করছে। তার পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও অঙ্গীকার বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেডের জন্য ছিল গর্বের বিষয়। তার এই অকাল প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স।

সাইফুজ্জানের পরিবারের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বাংলাদেশে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেডের টরন্টো অফিস কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড় যোগাযোগ করছে। বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেড পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

/আইএ/আরআইজে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের