মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আসকের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৬, ১৬:০৯আপডেট : ২৯ জুন ২০২৬, ১৬:০৯

দেশের বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সংগ্রামী এবং শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশের অন্যতম পথিকৃৎ মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মুস্তাফা মনোয়ারের শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীর প্রতিও গভীর সমবেদনা জানানো হয়েছে।

সোমবার (২৯ জুন) আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির সই করা এক বার্তায় এ শোক জানানো হয়েছে।

শোকবার্তায় বলা হয়, মুস্তাফা মনোয়ার ছিলেন বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও মানবিক চর্চার এক উজ্জ্বল আলোকবর্তিকা। দীর্ঘ কর্মময় জীবনে তিনি একজন অসাধারণ চিত্রশিল্পী ছিলেন। শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক জাগরণেও অসামান্য অবদান রেখে গেছেন। রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি হিসেবে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মুক্তিযুদ্ধের সময় ভারতে শরণার্থী শিবিরে অবস্থানরত শিশুদের যুদ্ধজনিত ট্রমা ও আতঙ্ক কাটিয়ে তাদের মুখে হাসি ফোটাতে শিল্পী মুস্তাফা মনোয়ার যে পাপেট শোর আয়োজন করেছিলেন, তা তার গভীর মানবিক বোধ ও শিশুবান্ধব দৃষ্টিভঙ্গির এক অনন্য উদাহরণ।

শিল্প, সংস্কৃতি, মানবতা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় তার বহুমাত্রিক অবদান বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।  

উল্লেখ্য, সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুস্তাফা মনোয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

/এসও/আরকে/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
কলকাতায় হোটেলে আগুনবললো—মা কালই দেশে ফিরবো, রাতে একসঙ্গে শেষ পুরো পরিবার
কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন