সড়ক দুর্ঘটনায় বিচারকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৬, ১৮:০৫ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৮:০৫

জামালপুর যাওয়ার পথে জেলার লাহিড়ীকান্দা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিচারক একেএম সামিউল হক নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর ৭ মাস। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।

সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় বলা হয়েছে, জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত বিজ্ঞ সিভিল জজ একে এম সামিউল হক সোমবার (১০ আগস্ট) আনুমানিক সকাল ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধান বিচারপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় আরও জানানো হয়, একে এম সামিউল হক ১৭তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিচার বিভাগে যোগদান করেন। এরপর তিনি জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মাত্র কয়েক মাসের বিচারিক কর্মজীবনের মধ্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে বিচারাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো সেই কিশোরকে
বারিধারায় গাড়িচাপায় নিহত মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা
সর্বশেষ খবর
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন