ব্রিটিশ হাইকমিশনার হত্যাচেষ্টা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ১৫:৫৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৫:৫৮

আনোয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের আমলে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনায় মুফতি হান্নানসহ তিনজনকে ফাঁসি দিয়ে দেওয়া হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার নিম্ন আদালতের দেওয়া ফাঁসির রায় কার্যকরের বিষয়টি নিশ্চিত করে ১৬৭ পৃষ্ঠার রায় প্রকাশ করেন হাইকোর্ট।

এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুজ্জামান কবির বলেন, তারা যদি আপিল না করে তাহলে এ আসামিদের ফাঁসিতে ঝুলাতে আর কোনও বাধা নেই।

এদিকে গত ১১ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালতের রায় বহাল রেখে এ রায় দেন। এর আগে বিচারিক কার্যক্রম শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে ফাঁসির সাজা দেন। একইসঙ্গে মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহতও হয়।

আরও পড়তে পারেন: মুফতি হান্নানসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

/ইউআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি
হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর