মিরপুরে ফের কিশোর খুন

এসএসসি’র ফল জানা হলো না বাবুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৬, ১৬:০০আপডেট : ১১ মে ২০১৬, ১৮:১৫

বন্ধুদের সঙ্গে বাবুল এসএসসি পরীক্ষার ফল জানা হলো না বাবুল শিকদারের (১৭)। পরীক্ষার ফল প্রকাশের মাত্র চার ঘণ্টা আগে বন্ধুদের ক্রিকেটের স্ট্যাম্পের আঘাতে নিহত হয়েছে সে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর মিরপুরের শাহআলী বাগের ধানক্ষেতের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের স্ট্যাম্পের আঘাতে গুরুতর আহত হয় বাবুল। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আকলিমা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ঢামেক হাসপাতালেও মিরপুর থানার পুলিশ গেছে। ক্রিকেট খেলা নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক নেই বলেও জানান এসআই  আকলিমা আকলিমা।
তিনি আরও জানান, বাবুল মিরপুরের বড়বাগ বসতি হাউজিংয়ের মোস্তফা সিকদারের ছেলে। সে এবার মিরপুরের আদর্শ স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
আরও পড়ুন-  এসএসসি’র ফল জানা হলো না বাবুলের আরও ভালো ফল চাই: শিক্ষামন্ত্রী

২০১৪ সালের ডিসেম্বরে মিরপুরের রূপনগর এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এক স্কুলছাত্র খুন হয়েছিল। তার নাম নাজিউর রহমান রিয়ান (১৪)। সে রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়তো।

একই বছর সেপ্টেম্বরে, মিরপুর দক্ষিণ পীরেরবাগের আমতলা বাজারে ইয়াসীন (১৬) নামে এক কিশোর শ্রমিককে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। ইয়াসীন পেশায় একজন ওয়ার্কশপ শ্রমিক ছিল।

ওই সেপ্টেম্বরেই মিরপুর ৬ নম্বরে স্কুলছাত্র মাহিদুল ইসলাম ওরফে ইমন (১৪) নিজ বাসার সামনে রাতে  আড্ডা দেওয়ার সময় খুন হয়। তাকে একদল কিশোর এসে হঠাৎ ছুরিকাঘাত করে। সে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

/এআরআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের