আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় ৬ জঙ্গির মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ১৩:০৩আপডেট : ৩১ মে ২০১৬, ১৩:১৬

আশুলিয়ার কাঠগড়া বাজারের কমার্স ব্যাংকে ডাকাতি ও আটজনকে হত্যার ঘটনায় ছয় জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়। বিচার শুরুর মাত্র চার মাসেই বহুল আলোচিত এ মামলাটির রায় হলো।

কমার্স ব্যাংকে ডাকাতি এর আগে, ২০১৫ সালের ১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটে বলা হয়, আবদুল্লাহ আল বাকী ছিলেন হামলার মূল পরিকল্পনাকারী। তিনি একসময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন।

গত ২৫ মে ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান মামলাটির যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। মামলার চার্জশিটের ৯৭ জন সাক্ষীর মধ্যে গত ১৭ মে পর্যন্ত তদন্ত কর্মকর্তাসহ ৬৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। চলতি বছরের ১৮ জানুয়ারি একই আদালত আসামিদের বিরুদ্ধে হত্যাসহ ডাকাতির অভিযোগে চার্জগঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২১ এপ্রিল দুপুরে কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতরা হানা দেয়। তারা গুলি, বোমা ও অস্ত্রের আঘাতে ব্যাংকটির ব্যবস্থাপকসহ তিনজনকে হত্যা করেন। পরে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ও বোমা ছোঁড়েন। এতে আরও পাঁচজন সাধারণ মানুষ মারা যান। পরে জনতা আরও তিনজনকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যান। আটক তিনজনের মধ্যে আসিফ হোসেন নামের এক ডাকাত গণপিটুনিতে মারা যান। বাকি দু’জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: জঙ্গি অর্থায়নের কথা স্বীকার, সিঙ্গাপুরে দোষী সাব্যস্ত ৪ বাংলাদেশি

/ইউআই/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী