ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকাই থাকছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ১৬:০৯আপডেট : ০২ জুন ২০১৬, ২০:৫৬

টাকা আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ছে না। ২০১৫-১৬ অর্থবছরের করমুক্ত আয়সীমা ছিল আড়াই লাখ টাকাই থাকছে এবারও। এর ফলে চলতি অর্থবছরের নির্ধারিত হার অনুযায়ী আগামী অর্থবছরে করদাতাদের কর দিতে হবে। বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে যে বাজেট উপস্থাপন করেছেন তাতে, এবারের বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে না।
যদিও এফবিসিসিআইসহ ব্যবসায়ী সংগঠনগুলো মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
প্রস্তাবিত ২০১৬-১৭ র্অথবছরের বাজেট ব্যক্তি পর্যায়ে ন্যূনতম আয়কর হচ্ছে ৩ হাজার টাকা। একই সঙ্গে কর বিন্যাসের প্রস্তাবে বলা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় ব্যক্তি শ্রেণি বাৎসরিক আয় ২ লাখ ৫০ হাজার টাকার বেশি হলে কর দিতে হবে ৫ হাজার টাকা।
অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভার আওতাধীন ব্যক্তিদের একই আয়ের জন্য দিতে হবে ৪ হাজার টাকা। জেলা শহর ও গ্রামে বসবাসকারী একই আয়ের নাগরিকদের  দিতে হবে ৩ হাজার টাকা। 

উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরের করমুক্ত আয়সীমা ছিল আড়াই লাখ টাকা। ২০১৪-১৫ অর্থবছরে ছিল ২ লাখ ২০ হাজার টাকা। ২০১৩-১৪ অর্থবছরে ছিল ২ লাখ টাকা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বর্তমান করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল।

আরও পড়তে পারেন: ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট অনুমোদন

/জিএম/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী