৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ১৫:১৪আপডেট : ০৩ জুন ২০১৬, ০৮:৩৩

বাজেট ২০১৬-১৭ আসন্ন ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সংসদের কেবিনেট কক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন। বিকেল তিনটা ৩৫ মিনিট থেকে তিনি বাজেট বক্তৃতা শুরু করবেন।
২০১৬-১৭ অর্থবছরে বাজেটের আকার তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। গত অর্থবছরে (২০১৫-১৬) বাজেটের আকার ছিল দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা।
আগামী অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা আদায় করা হবে।
এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ উদ্বোধন, অপারেশনাল স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী
নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ উদ্বোধন, অপারেশনাল স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী