বাজেটে নারী উন্নয়নে বরাদ্দ ৯২ হাজার ৭শ’ ৬৫ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৬, ০০:২৩আপডেট : ০৩ জুন ২০১৬, ১০:৪৮

বাজেট নারী উন্নয়নে পূর্ববর্তী বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরে নারী উন্নয়নে বরাদ্দ হয়েছে ৯২ হাজার ৭শ’ ৬৫ কোটি টাকা, যা মোট বাজেট বরাদ্দের ২৭ দশমিক ৫ শতাংশ এবং জিডিপির ৪ দশমিক ৭৩ শতাংশ।বাজেট বিশ্লেষণে দেখা যায় ২০০৯-১০ অর্থবছরে নারী উন্নয়নে মোট বাজেট বরাদ্দ ছিল ২৭ হাজার ২শ’ ৪৮ কোটি টাকা। যা ২০১৫-১৬ অর্থবছরে বৃদ্ধি পেয়ে ৭১ হাজার ৮শ ৭২ কোটি টাকায়।
২০১১-১২ হতে ২০১৫-১৬ মোট পাঁচ অর্থবছরে গড়ে বাজেট বৃদ্ধি পেয়েছে প্রায় ১৭ শতাংশ। মোট জাতীয় বাজেট বরাদ্দের তুলনায় নারী উন্নয়নে বরাদ্দ হয়েছে গড়ে প্রায় ২৭ শতাংশ।
অর্থবছরের বাজেট প্রণয়নের সময় মন্ত্রণালয় ও বিভাগের নারী উন্নয়নে গৃহীত নীতি কৌশল, কার্যক্রম, নারী উন্নয়নে প্রধান কর্মকৃতি নির্দেশক অর্জন, সাফল্য এবং বাজেটের কত অংশ নারী উন্নয়নে ব্যয় হবে তা বিস্তারিত উল্লেখ করা হয় জেন্ডার বাজেট। সেখানে প্রতিবেদন প্রণয়ন এবং উপস্থাপন করা হয়।
গত ২০০৯-১০ অর্থবছরে চারটি মন্ত্রণালয়ের জেন্ডার বাজেট প্রতিবেদন প্রণীত হয়। বর্তমান অর্থবছরে ৪০টি মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের নারী উন্নয়ন ও বাজেট বরাদ্দের পর্যালোচনা করে জেন্ডার বাজেট প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন:  বাজেট মানে দাম বাড়া দাম কমা

/ইউআই/এনএস/টিএন/আপ- এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান