সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৬, ১০:৩৫ আপডেট : ২১ জুন ২০১৬, ১২:৩৯

পরিবহন ধর্মঘট অফিসের দখল ফেরত না পাওয়ায় মঙ্গলবার ভোর ৬টা থেকে ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনালে থাকা বেশিরভাগ দূরপাল্লার বাস কাউন্টার বন্ধ রয়েছে। এছাড়া আন্তঃনগর বাস সার্ভিসের অনেক বাস চলাচলও করছে না।
অনেক বাস বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন অফিসগামী লোকজন। রাস্তায় দাঁড়িয়ে অনেককেই বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। পরিবহন সংকটের কারণে অনেকে বেশি ভাড়া দিয়ে সিএনজি বা রিকশায় গন্তব্যে রওনা দিয়েছেন।
বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলী রেজা বলেন, ‘কঠোরভাবে ধর্মঘট পালিত হচ্ছে। শুধু সায়দাবাদ টার্মিনালই নয় দেশের অন্যান্য জেলা থেকেও অনেক বাস ছাড়েনি। অফিসের দখল ফেরত না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাস ধর্মঘটের কথা জানানো হয়। এতে বলা হয়, সন্ত্রাসী-চাঁদাবাজরা অফিস দখল করে নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল ওদুদ নয়ন এবং সাধারণ সম্পাদক করম আলী।
তারা অবিলম্বে অফিস দখলমুক্ত করে ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানান। যতক্ষণ পর্যন্ত প্রশাসন ইউনিয়ন কার্যালয় দখলমুক্ত করে বুঝিয়ে না দেবে,ততক্ষণ পর্যন্ত কোনও শ্রমিক গাড়ি চালাবে না।

/ওএফ/এসটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা হোটেল রোজউড হংকং, কী আছে এই বিলাসবহুল ঠিকানায়?
বিশ্বের সেরা হোটেল রোজউড হংকং, কী আছে এই বিলাসবহুল ঠিকানায়?
শুধু নিজের জন্য চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান করবে না: এ্যানি
শুধু নিজের জন্য চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান করবে না: এ্যানি
শাকিব-দেবের পর এবার ইধিকার নায়ক কে?
শাকিব-দেবের পর এবার ইধিকার নায়ক কে?
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়