‘সজীব ওয়াজেদ জয় লীগ’-এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ০০:২৮আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ০০:৩১
image

‘সজীব ওয়াজেদ জয় লীগ’-এর সঙ্গে নিজের কোনও সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোমবার ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন।

সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় তার স্ট্যাটাসে লেখেন, ‘আশা করি সবাই ভালো আছেন। আমি ভালোভাবেই ওয়াশিংটনে পৌঁছেছি। একটা খবর আমার নজরে এসেছে যে, কেউ ‘সজীব ওয়াজেদ জয় লীগ’ খুলে বসেছে। এই লীগ পুরোপুরি অননুমোদিত এবং আমার ও বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’

তিনি আরও লেখেন, ‘আমার পরিবার এবং আমি চাই না যে, অহেতুক আমাদের পরিবারের নাম ব্যবহার হোক। এতে কেবলই আমাদের দল এবং পরিবারের ভাবমূর্তি, বিশেষ করে আমার মাতামহ জাতির পিতা বঙ্গবন্ধুর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।’

সজীব ওয়াজেদ জয় লীগ

প্রসঙ্গত, এর আগে সংবাদমাধ্যমে ‘সজীব ওয়াজেদ জয় লীগ’ নামে একটি ব্যানারকে কেন্দ্র করে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে প্রথমে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের জের ধরে অন্যান্য সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়।

এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সোমবার ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।

আরও পড়ুন:

এবার ‘সজীব ওয়াজেদ জয় লীগ’!

/ইএইচএস/এবি/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের