সাক্ষী কিনতে চেয়েছিলেন মীর কাসেমের ছেলে

উদিসা ইসলাম
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৭

মীর কামেসের ছেলে আহমেদ বিন কাসেম ও মীর কাসেম আলী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় ঘোষণার পর থেকে অনেকটা দম আটকে বসে আছেন সাক্ষীরা। খবর শুনলেই স্বস্তির নিশ্বাস ফেলবেন তারা। তারা বলছেন, ‘বাবাকে বাঁচাতে সাক্ষী কিনতে চেয়েছিলেন তার ছেলে আহমেদ বিন কাসেম। তিনি নাকি আবার ব্যারিস্টারও। টাকার প্রলোভনসহ নানা প্রলোভন দিয়ে আমাদের আদালতে গিয়ে সাক্ষ্য না দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম।’
গত ৩০আগস্ট রিভিউ আবেদন খারিজ হওয়ার পরপরই ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন ডালিম হোটেলে নির্যাতনের শিকার ও নির্যাতনে মৃত্যুবরণকারীদের স্বজনরা।
একাধিক সাক্ষী বলেছেন, ‘তাদের অনেক টাকা থাকতে পারে। কিন্তু আমাদের প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে, তার শাস্তি হওয়া জরুরি। ত্রিশ লাখ শহীদের রক্তে সে স্বাধীনতা এসেছে, তার সঙ্গে বেঈমানি করি কী করে?’
মীর কাসেমের আলবদর বাহিনীর হাতে নির্যাতিত মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী সাক্ষ্য দিয়েছিলেন ট্রাইব্যুনালে। ডালিম হোটেলের বিভীষিকাময় সময়গুলোকে বারবার স্মরণ করতেও যেন শিউরে ওঠেন। তিনি বলেন, ‘২৩ দিন ধরে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছিল। চোখমুখ বাঁধা, হাত পেছনে মোড়ানো। এমন সময়ও গেছে এক টুকরো শুকনো কমলার খোসা চিবিয়ে খেয়ে থেকেছি। আজ আমাদের কষ্ট লাঘব হওয়ার দিন।’ এই মুক্তিযোদ্ধার মা-ভাই মীর কাসেমের ফাঁসি না দেখে মারা গেছেন বলেও আফসোস করেন তিনি।
মুক্তিযোদ্ধা সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী। এ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির বলেন, ‘ফাঁসি কার্যকর হতে দেখে আমি স্বস্তি পাচ্ছি। মীর কাসেম ভেবেছিলেন টাকা দিয়ে সব কেনা যায়। তারা টাকা দিতে চেয়েছেন, নিতে না চাইলে হুমকি দিয়েছেন। আর আমরা আজকের দিনের অপেক্ষায় মুখ বুজে সব সহ্য করেছি। সৈয়দ মো. এমরানসহ ৬ ভাইকে ধরে নিয়ে গিয়েছিল মীর কাসেমের আলবদর বাহিনী। ডালিম হোটেলে আটকে রেখে তাদের ওপর অমানসিক নির্যাতন চালিয়েছিল আলবদর সদস্যরা।’
আরেক সাক্ষী মৃদুল দে বলেন, ‘ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে কলঙ্কমুক্তির প্রহর গুনছে চট্টগ্রাম। তাদের হিসহিসানি আমরা সবসময়ই শুনে আসছি। এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছি একদিন বিচার পাব এই আশাতেই। মীর কাসেমের অপরাধের শাস্তি তার ফাঁসির মধ্য দিয়ে হবে না জানি। তার মতো জঘন্য নির্মম অপরাধীর চৌদ্দবার ফাঁসি হওয়া দরকার।’

আরও পড়ুন: আপিল শুনানিতে বিচারপতি হাজির করে হাঙ্গামা বাঁধান মীর কাসেম

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের