এখনও ধরা পড়েনি প্রাইভেট কার চাপায় নিহত দম্পতির ঘাতকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৪

নিহত বৃদ্ধ দম্পতি আতাউর রহমান ও রওশন আরা মিরপুরের শেওড়াপাড়ায় গাড়ি চাপায় বৃদ্ধ দম্পতি নিহত হওয়ার ঘটনায় এখনও ধরা পড়েনি ঘাতকরা। এতে জড়িতরা শনাক্ত হয়েছে কিনা সেটাও বলতে রাজি হয়নি পুলিশ। পুলিশের লুকোছাপায় হতাশ এই দম্পতির একমাত্র ছেলে রায়হান। তবে পুলিশ বলছে, ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।
নিহত দম্পতির ছেলে রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এরপর এ ঘটনায় জড়িতদের পুলিশ ধরতে পেরেছে কি না, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।’ এসময় তিনি ‘এসব লিখে কিছুই হবে না’ বলেও হতাশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, ঈদুল আজহার পরদিন বুধবার ভোরে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে হাজী আশরাফ আলী মার্কেটের সামনে প্রাইভেটকার চাপায় নিহত হন বৃদ্ধ দম্পতি আতাউর রহমান (৭৮) ও তার স্ত্রী রওশন আরা বেগম (৬০)। পরে শুক্রবার দুপুরে পূর্ব শেওড়াপাড়া কবরস্থানে দাফন করা হয় এ দম্পতিকে।
রায়হান জানান, ঈদের পরদিন বুধবার ফজরের নামাজ পড়ে বাবা-মা মোহাম্মদপুরের বড় বোনের বাসায় যেতে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে সিএনজি কিংবা রিকশার অপেক্ষায় ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো- গ ২১-৮৫৭১) এসে তাদের ধাক্কা দেয়। এতে দু’জনই কয়েকগজ দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান বাবা-মা। খবর পেয়ে তারা এবং পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘাতকরা গাড়ি ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, বাবা কৃষি মন্ত্রণালয়ে চাকরি শেষে অবসরে গিয়েছিলেন। পূর্ব শেওড়াপাড়ার ৯২১ নম্বর হোল্ডিংয়ের ছয়তলা বাড়িটি তাদের। সেখানেই সপরিবারে থাকতেন তারা। ঘটনার পরপর ঘটনাস্থলে যান কাফরুল থানার এসআই ফেরদৌস আহমেদ। তিনি বৃদ্ধ দম্পতির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠান। এ দুর্ঘটনা মামলার তদন্ত কর্মকর্তাও তিনি।

এসআই ফেরদৌস আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, বৃদ্ধ দম্পতির ঘাতকদের এখনও ধরতে পারেননি তারা। ঘাতকদের শনাক্ত করতে পারলে ধরে ফেলা হতো। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসআই ফেরদৌস আরও জানান, বিআরটিএর মাধ্যমে গাড়ির মালিকের তথ্য সংগ্রহ করেছেন। গাড়ির মালিকের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে গাড়ির মালিকের বিস্তারিত তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেন। গাড়িটি একাধিকবার বিক্রি হয়েছিল।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, যারা প্রাইভেটকারটি চালাচ্ছিল তারা মাতাল ছিল। দুর্ঘটনার সময় প্রাইভেটকারটি রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। গাড়ি থেকে মদের বোতলসহ কিছু আলামতও জব্দ করা হয়েছে।

/জেইউ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী