বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩১

রিমান্ড শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্রসহ আটক বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রিমান্ডকৃতরা হলেন- মোহাম্মদ মনির বেন আলী এবং আনিসুল ইসলাম তালুকদার।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক সফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের, অপরাধ, তদন্ত ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, আসামিদের পক্ষে আদালতে কোন আইনজীবী ছিলো না।

গতকাল মঙ্গলবার সকালে বিমানবন্দরে তাদের আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

/এসআইটি/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি