তাহমিদ গুলশান হামলার আসামি নয়: মনিরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৬, ১৩:৩৮আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৪:২৩

তাহমিদ হাসিব খান (ফাইল ফটো) তাহমিদ গুলশান হামলার আসামি নয় বলে জানালেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
রবিবার বেলা ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক অনানুষ্ঠানিক ব্রিফিং-এ তিনি এ কথা বলেন।
৫৪ ধারায় গ্রেফতার থাকা ও সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া তাহমিদ সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, ‘তাহমিদ গুলশান হামলার মামলায় গ্রেফতার ছিল না। তার বিরুদ্ধে তথ্য আড়াল করা ও পুলিশকে অসহযোগিতার  অভিযোগ ছিল। এ কারণে আদালতে প্রসিকিউশানের আবেদন করা হয়।’
গুলশান হামলার মামলায় গ্রেফতার হাসনাত করিম সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, ‘হাসনাত করিম গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি। তাকে টিআইএফ সেলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনও প্রতিবেদন পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘গুলশান হামলার ঘটনায় কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করছে। ইতোমধ্যে বিভিন্ন অভিযানে মাস্টারমাইন্ডদের কয়েকজন মারা গেছেন। এছাড়া তদন্তে যাদের নাম এসেছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে জঙ্গি করিমের কিশোর ছেলের জবানবন্দির বিষয়ে তিনি বলেন, ‘করিমের ছেলের দেওয়া বর্ণনা থেকে গুলশানে হামলাকারীদের বিষয়ে পুলিশের আগে পাওয়া তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।’

নব্য জেএমবি ইস্যুতে মনিরুল ইসলামের মন্তব্য, ‘এরা কখনও নির্মূল হয় না। সুযোগ পেলে আবারও হামলা চালাতে পারে।’

উল্লেখ্য, এ বছরের ১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে গুলশান-২ এ ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ি হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় অস্ত্রধারীরা। ওই হামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিনসহ ২০ জিম্মিকে হত্যা করা হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। নিহত ২০ জিম্মির মধ্যে ১৭ জন বিদেশি ও তিনজন বাংলাদেশি। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় ছয় হামলাকারী।

/এআরআর/এইচকে/

পড়ুন: কারামুক্ত হলেন তাহমিদ

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম