নিয়োগের ২০ মাস পরও বেতনহীন প্রাথমিক বিদ্যালয়ের প্রহরীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৬, ১৯:৫৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৯:৫৪

নিয়োগের পর প্রায় ২০ মাস অতিবাহিত হলেও এখনও বেতন পাচ্ছেন না দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীরা। তারা বকেয়া বেতন অতি দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণির কর্মচারিবৃন্দ’র ব্যানারে করা এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীরা মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের প্রায় ৪২টি উপজেলায় দফতরি কাম প্রহরী পদে সরকারের সব নীতিমালা অনুযায়ী নিয়োগপত্র পেয়ে আমরা যোগদান করি। যোগদান করার পর থেকে বিদ্যালয়ে আমরা যথারীতি কর্মরত আছি। কিন্তু দীর্ঘ ২০ মাস অতিবাহিত হলেও আমরা এখনও বেতন-ভাতা পাইনি। ফলে আমাদের প্রতিটি পরিবার মানবেতর জীবনযাপন করছে।’

তারা আরও বলেন, ‘বিদ্যালয়ে ২৪ ঘণ্টা কর্মরত থাকায় আমাদের অন্য কোনও কাজ করে উপার্জন করাও সম্ভব হচ্ছে না।’ মানববন্ধনে অতি দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিও জানান বক্তারা।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান