নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের চুরি হওয়া ব্যাগসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ১৫:১৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৫:৪৫

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগ চুরি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার চুরি হওয়া ব্যাগসহ দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রুবেলকে রাজধানীর শনিরআখড়া এবং সোলাইমানকে বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। এদের মধ্যে, একজন পেশাদার চোর এবং অপরজন তার সহযোগী। তারা কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (ডিবি দক্ষিণ) মাশরুকুর রহমান খালেক জানান, রুবেল নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগটি চুরির পর তাতে থাকা দুটি মোবাইল, নোটপ্যাড বসুন্ধরা সিটিতে বিক্রি করে দেয়। গোয়েন্দা পুলিশ তাদের অনুসন্ধানের পর সোলাইমানকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, রুবেলকে শনিরআখড়া থেকে গ্রেফতার করা হয়। মিডিয়ায় রুবেলের ছবি প্রকাশিত হওয়ায় সে তার দাঁড়ি কেটে ফেলে।

তিনি আরও জানান, রুবেল টানা পার্টির সদস্য। তাদের দলের আরও লোকের সন্ধান পাওয়া গেছে। বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান চলাকালে ওই রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগ চুরি হয়।

/এনএল/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক