হাজী সেলিমকে নিয়ে ২ দিন পর অগ্নিদগ্ধদের পাশে মালিকপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ২০:২২আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ২২:১২

সাভারের আশুলিয়ায় কালার ম্যাচ বিডি লিমিটেডে অগ্নিকাণ্ডের দুদিন পার হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় আহতদের দেখতে ঢাকা মেডিক্যালে এসেছিলেন কারখানার এক মালিক শামীমের স্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম।

অগ্নিকাণ্ডে আহতরা এসময় মালিক শামীমের স্ত্রী ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করেন। আহতদের খোঁজ নেওয়া শেষে, আহত প্রত্যেককে ১০ হাজার টাকা ও নিহত একজনের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেন তিনি।

এছাড়া, বিকালে আহতদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। দগ্ধদের চিকিৎসার খোঁজ শেষে আহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা ও নিহতদের পরিবারকে দুই লাখ টাকার সহায়তা দেওয়ার আশ্বাস দেন তারা।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বার্নে অনেক আহত ভর্তি আছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় কোনও গাফিলতি না করার নির্দেশও দেওয়া হয়েছে। গাফিলতি হলে কোনও ছাড় দেওয়া হবে না’

আর্থিক সাহায্য দিচ্ছেন কারখানার মালিকপক্ষ, সঙ্গে হাজি সেলিম শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘ত্রুটিপূর্ণ কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কালার ম্যাচ বিডি লিমিটেডে শিশু শ্রমিক ও কারিগরি ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম দগ্ধদের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে বলেন, ‘সবাই মোটামোটি স্টেবল পজিসনে রয়েছে। কে শঙ্কামুক্ত আর কে শঙ্কামুক্ত নয় সেটা আলাদাভাবে বলা কঠিন। কারণ প্রায় সবারই শ্বাসনালী কম-বেশি পুড়েছে। তবে তাদের যত ধরনের চিকিৎসা প্রয়োজন সবই দেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ নভেম্বর) সাভারের আশুলিয়ায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামে একটি কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ২১ নারী শ্রমিক ভর্তি হন। এর মধ্যে দু’জন শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের