সীমিত সম্পদের কারণে অনেক কাজ করতে পারি না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ১৯:২৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৯:২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের বেসরকারি হাসপাতালগুলোয় চিকিৎসা সেবা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের সীমিত সম্পদ, অনেক ক্ষেত্রে এজন্য আমরা কাজ করতে পারি না, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার ‘দশম সার্ক নাক, কান গলা সম্মেলন-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে নাক, কান ও গলার সমস্যায় ভুগছেন এমন রোগীর সংখ্যা প্রচুর, আর এসব রোগ অনেক সময় ক্যান্সারে রূপান্তরিত হয়। ধনী মানুষেরা দেশে-বিদেশে চিকিৎসা করাতে পারে। কিন্তু দরিদ্র রোগীদের একমাত্র ভরসা দেশের সরকারি হাসপাতালগুলো। অথচ গ্রামাঞ্চলে এ ধরনের রোগের জন্য কোনও বিশেষায়িত হাসপাতাল নেই।’
সোসাইটি অব ‘অটোল্যারিংগোলজিস্ট অ্যান্ড হেড নেক সার্জন্স অব বাংলাদেশ’ এই সম্মেলনের আয়োজন করে। তৃতীয় বারের মতো এই সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। সার্কভুক্ত দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে নাক-কান ও গলা বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে অংশ নেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘গ্রামের মানুষের চিকিৎসা বেশি দরকার, কারণ সেখানেই দেশের বড় অংশ বসবাস করে, সেখানেই যাবেন আপনারা। সরকার একসঙ্গে ১০ হাজার নার্স নিয়োগ দিচ্ছে। তাদের জেলা, উপজেলা, গ্রামে পোস্টিং হবে। কারণ দেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রয়োজন। যারা বেসরকারিভাবে ক্লিনিক চালান, তারা যদি এসব ক্লিনিকে স্বাস্থ্যসেবার চার্জ কমিয়ে রাখেন তাহলে দরিদ্র মানুষগুলোর সহযোগিতা হবে।’

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘সার্কভূক্ত দেশগুলোর সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্যগত বিষয়গুলোতে কিছু কমন সমস্যা রয়েছে। তাই এসব দেশের চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে ইএনটি (নাক-কান-গলা) বিষয়ের উন্নয়নের জন্য এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম