সহিংসতা প্রতিরোধে ‘রাইজ আপ ফর উইমেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ১৮:৪২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৪

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘রাইজ আপ ফর উইমেন’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

রাইজ আপ ফর উইমেন সেমিনারের আলোচনায় বক্তারা বলেন, ‘নারীর প্রতি সহিংসতা দূর করতে সামাজিক সচেতনতার পাশাপাশি নারীর প্রতি পুরুষালি আচরণগত পরিবর্তন জরুরি।’

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এশিয়াটিক ৩৬০ এর সারা জাকের, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট সীমা জহুর, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মুক্তাশ্রী চাকমা, প্রথম আলো ট্রাস্টের সিইও আজিজা আহমেদ ও ও বাংলা ট্রিবিউনের প্রতিবেদক উদিসা ইসলাম। তারা নারী ও কন্যা শিশুর প্রতি সংহিসতা প্রতিরোধ করে নারীর জন্য নিরাপদ শহর নিশ্চিতকরণের বিষয়ে নিজ নিজ বক্তত্য তুলে ধরেন।

এছাড়া, রেডিও স্বাধীনের আয়োজনে দিনব্যাপী কার্নিভালও অনুষ্ঠিত হয়। সেমিনারে অংশ নেন দেশের নারী নেত্রী, সাংবাদিক, পুলিশ, অভিনেতাসহ সামাজিক সচেতনতাকামী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।

/ইউআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী