বিনা প্রেসক্রিপশনে ওষুধ বিক্রি বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ১৭:৪০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৯:৪২

ওষুধ মানুষের জীবন বাঁচায়, সেই ওষুধ বিক্রির ক্ষেত্রে নীতিমালা মেনে ব্যবসা করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার রাজধানীতে ‘মডেল ফার্মেসি প্রকল্প’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঔষধনীতি প্রণয়ন ও মডেল ফার্মেসি চালুর মধ্য দিয়ে নকল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে সরকারের অভিযান আরও জোরালো হবে। এর ফলে ভেজাল ওষুধের সঙ্গে জড়িতরা ক্ষতিগ্রস্ত হবে, প্রকৃত ব্যবসায়ীরা লাভবান হবে। তাই এ ধরণের দোকান স্থাপনে ব্যবসায়ীদের এগিয়ে আসা প্রয়োজন।’
প্রসঙ্গত, ধানমণ্ডির লাজ ফার্মা ও গ্রীনরোডের বায়োমেড ফার্মেসি নতুন আঙ্গিকে চালু করার মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো মডেল ফার্মেসির কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন ঔষধ প্রশাসন অধিদফতরের ‘মডেল ফার্মেসি ইনিশিয়েটিভ প্রকল্প’ এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওষুধের দোকানগুলোকে ফার্মেসি ও মেডিসিন শপ হিসেবে দুইভাগে চিহ্নিত করে সরকার এই প্রকল্প বাস্তবায়ন করবে। মডেল ফার্মেসিকে কমপক্ষে ৩০০ বর্গফুট এবং শীতাতপ নিয়ন্ত্রিত হতে হবে। সার্বক্ষণিক রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগসহ সুনির্দিষ্ট কিছু নীতিমালা মেনে মডেল ফার্মেসি কাজ করবে।
শিগগিরই প্রতি জেলায় কমপক্ষে একটি করে মডেল ফার্মেসি চালু করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে সহায়তা করার জন্য ঔষধ শিল্প ও ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। মান যথাযথ রাখার পাশাপাশি সঠিক ওষুধের প্রয়োগ নিশ্চিত করতে মডেল ফার্মেসি ভূমিকা রাখবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘ঔষধ নীতি অনুযায়ী প্রত্যেক মডেল ফার্মেসিতে ৩৯টি প্রয়োজনীয় ওষুধ ছাড়া সব ধরনের ওষুধ বিনা প্রেসক্রিপশনে বিক্রি বন্ধ করে দেওয়া হবে। ফলে অযথা অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমবে, রোগীদের জন্য নিরাপদ ওষুধ নিশ্চিত সম্ভব হবে।’

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জে. মোস্তাফিজুর রহমান, ঢাকা ঔষধনীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক আ ব ম ফারুক, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব মোহাম্মদ শফিউজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের