রাজধানীতে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০১

ধর্মঘট চার দফা দাবিতে সোমবার থেকে শনিবার পর্যন্ত ছয় দিনের ধর্মঘট কর্মসূচি শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি। ধর্মঘটের প্রথম দিন কাপ্তান বাজারসহ বিভিন্ন বাজারের বেশির ভাগ ব্যবসায়ী মাংস বিক্রি করা থেকে বিরত থাকেন।
দাবি আদায় না হলে পুরো ছয় দিনই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।
তিনি জানান, গাবতলী হাটে ইজারাদারের অত্যাচার ও অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুর্নীতিবাজদের শাস্তি, সীমান্তে হুন্ডি ব্যবসায়ীদের কবল থেকে গরু ব্যবসাকে মুক্ত করা এবং চামড়া শিল্প নগরীকে কার্যকর করার দাবিতে তারা এ ধর্মঘট ডেকেছেন।
তিনি বলেন,‘গাবতলী হাটে ইজারাদারের অত্যাচার ও ডিএনসিসির দুর্নীতিবাজদের বিষয়ে সিটি করপোরেশনে বহু অভিযোগ করেছি। কাজ হয়নি। এ কারণে মাংসের দাম দিন দিন বেড়েই চলেছে। এছাড়া চামড়া শিল্পনগরী পুরোপুরি কার্যকর না হওয়ায় চামড়া বিক্রি হচ্ছে না। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বাধ্য হয়ে আমরা ধর্মঘটে গেছি ।’
এক প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, ‘ডিএনসিসির কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি।’
/ওএফ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম