গাইবান্ধার সেই এসপি খাগড়াছড়িতে, আপত্তি সিএইচটি কমিশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৪

গাইবান্ধার সাবেক এসপি মো. আশরাফুল ইসলাম, ছবি: সংগৃহীত অভিযুক্ত পুলিশ সুপারকে গাইবান্ধা থেকে সরিয়ে খাগড়াছড়িতে নিয়োগ দেওয়ায় আপত্তি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন। কমিশন আজ  (মঙ্গলবার) গাইবান্ধার সাবেক পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক হিসেবে পদায়ন বাতিলের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে।
সিএইচটি কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যার বিরুদ্ধে সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগে সম্পৃক্ততার অভিযোগ উচ্চ আদালতে প্রমাণিত হয়েছে, তাকেই আবার পার্বত্য চট্টগ্রামে পদায়ন করলে, সেখানে তিনি কতোটা সংবেদনশীলতা, সহমর্মিতা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে পার্বত্য চট্টগ্রাম কমিশনের যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই পুলিশ সুপারকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির মহালছড়িতে পদায়ন করাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর দায়িত্বে অবহেলা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায়, এই পুলিশ সুপারকে গাইবান্ধা থেকে প্রত্যাহারের জন্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন।
/ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন: 

‘প্রধানমন্ত্রীর দৃষ্টিতে বিজেএমসি রাষ্ট্রের প্রতিবন্ধী সন্তান’

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী