বিজিএমইএ’র ভবন সরানোর সময় আবেদনের শুনানি রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১১:৫১আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১১:৫৪

বিজিএমইএ ভবন হাতিরঝিলের ভেতরে স্থাপিত বিজিএমইএ’র বহুতল ভবন সরাতে সময় চেয়ে করা আবেদনের ওপর শুনানি আগামী রবিবার হবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী কামরুল হক সিদ্দিকী। আজ  (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি এসকে সিনহার নেতত্বাধীন আপিল বেঞ্চ এ দিন ধার্য করে দেন।
এর আগে বুধবার বিজিএমইএ তিন বছর সময় চেয়ে আবেদন করে। আবেদন বিষয়ে আইনজীবী  ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, ‘বিজিএমইএ ভবনটি সরিয়ে নিতে তিন বছর সময় লাগবে বলে রিভিউ আবেদনে উল্লেখ ছিল। রিভিউ খারিজের পর ভবন সরাতে আর কতদিন সময় লাগবে সেই আবেদন করতে নির্দেশ দেওয়ায়, আমরা তিন বছর সময় চেয়ে আবেদন করেছি ।’
এর আগে ৫ মার্চ বিজিএমইএ ভবন ভাঙতে কত সময় লাগবে, তা ৯ মার্চের মধ্যে জানিয়ে আবেদন করতে বলেছিলেন আপিল বিভাগ। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে বিজিএমইএ ভবন ভাঙার রায় বহাল রাখেন। গত  বছরের ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৫ পৃষ্ঠার রায় প্রকাশিত হওয়ার পর রিভিউ আবেদন করেছিল বিজিএমইএ।
২০০৬ সালের ৮ অক্টোবর থেকে সোনারগাঁও হোটেলের পূর্ব পাশে হাতিরঝিলের মধ্যে অবস্থিত ভবনটি বিজিএমইএ’র প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

/এমটি/ইউআই /এপিএইচ/
আরও পড়ুন: আদালতে ডাণ্ডাবেড়ি, ব্যাখ্যা দিলেন জেল সুপার

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী