প্রাথমিকের ভারপ্রাপ্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব হলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৭, ১৮:২৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ২০:৪৮

সচিব আসিফ-উজ-জামান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত তাকে পদায়ন করা হয়নি। রবিবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র আদেশ জারি করে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের ডেমরা মাতুয়াইলে জন্ম নেওয়া মোহাম্মদ আসিফ-উজ-জামান ঢাকা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল (পরে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান) বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। সিভিল সার্ভিসে যোগদানের পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আলস্টার থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা ও নরওয়ের আইডিআই থেকে অ্যাডাল্ট লার্নিংয়ে আন্তর্জাতিক ডিপ্লোমা অর্জন করেন তিনি।
দীর্ঘ চাকরি জীবনে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (হিসাব ও অর্থ), অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সুগ্মসচিব ও অতিরিক্ত সচিব (এশিয়া) ছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এই কর্মকর্তা।
গত বছরের ৩১ আগস্ট ভারপ্রাপ্ত সচিব হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যোগ দেন আসিফ-উজ-জামান।

আরও পড়ুন-

মন্ত্রীর অনুষ্ঠান নিয়ে উত্তেজনা: ব্রাহ্মণবাড়িয়ার চার উপজেলায় নিরাপত্তা জোরদার

দ্বিতীয় দফায় রিমান্ডে শাহাবুদ্দিন নাগরী

/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী