দ্বিতীয় দফায় রিমান্ডে শাহাবুদ্দিন নাগরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৭, ১৭:১৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৭:২২

শাহাবুদ্দীন নাগরী রাজধানীর এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কবি ও সাবেক কর কর্মকর্তা শাহাবুদ্দীন নাগরীকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ দফায় শাহাবুদ্দীন নাগরীর পাশাপাশি নিহত ব্যবসায়ীর স্ত্রী সুমি আক্তারেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে শাহাবুদ্দীন নাগরীকে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়
মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মতলুবুর রহমান আসামিদের পাঁচ দিনের রিমান্ড শেষে আরও ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শেখ সামিদুল ইসলাম দুই আসামির প্রত্যেককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া, ওই ব্যবসায়ীর গাড়িচালক মো. সেলিম হোসেনকে কারাগারে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন করেন এই মামলার তদন্ত কর্মকর্তা। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে নিজ বাসার বেড রুমে ব্যবসায়ী নূরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় পরদিন ১৪ এপ্রিল নিউমার্কেট থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বোন শাহানা রহমান কাজল। মামলায় নিহতের স্ত্রী সুমি আক্তার ও তার বন্ধু কবি শাহাবুদ্দীন নাগরীসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। পরে ১৭ এপ্রিল সকালে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ।

আরও পড়ুন-

প্রভাত কুমার থেকে জঙ্গি আবদুল্লাহ!

টঙ্গীতে পুলিশের অপরাধবিরোধী অভিযান শুরু

/এসআইটি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম