সরকারিকরণের জন্য ২৮৫ বেসরকারি কলেজ চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৭, ১৯:০৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ২০:২৮

মাউশি দেশের মোট ২৮৫টি বেসরকারি কলেজকে সরকারি করার জন্য চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে এসব কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিব বরাবর রেজিস্ট্রি করা দানপত্র দলিল (ডিড অব গিফট) সম্পাদন করে পাঠাতে বলা হয়েছে। সব ক’টি কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট জেলা প্রশাসককে এ নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, যে উপজেলাগুলোতে সরকারি কলেজ নেই, সেই উপজেলাগুলোতে একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনার অংশ হিসেবে ২৮৫টি কলেজকে সরকারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে সরকারি কলেজ ৩২৭টি। নতুন কলেজগুলো যুক্ত হওয়ার পর সারাদেশে সরকারি কলেজের মোট সংখ্যা দাঁড়াবে ৬১২টি।

সরকারিকরণের জন্য চূড়ান্ত কলেজগুলোর তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন-

পদোন্নতি পেয়ে প্রাথমিকের সচিব হলেন আসিফ-উজ-জামান

/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান