মুক্তামনি কবে বাড়ি যাবে সে সিদ্ধান্ত আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ০৮:৩১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ০৮:৪৪

মুক্তামনি (ফাইল ছবি) রক্তনালীতে টিউমার আক্রান্ত শিশু মুক্তামনির চিকিৎসা প্রাথমিকভাবে সম্পন্ন হওয়ায় তাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে। এ বিষয়ে আজ সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মেডিক্যাল বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা.সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুক্তামনি এখন অনেকটাই ভালো রয়েছে। তাছাড়া সে বাড়ি যেতেও চাইছে। তাই তার হাতের অবস্থা বিচার করে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার মেডিক্যাল বোর্ড বসানো হবে। বোর্ডে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

রবিবার ঢামেকের বার্ন ইউনিটে মুক্তামনির কক্ষে গিয়ে দেখা যায় সে বেশ মনমরা অবস্থায় রয়েছে। যদিও অভ্যাসবশত হাতে মেহেদি দিচ্ছিল সে। এসময় তার মা  আসমা খাতুন বলেন, ‘মুক্তামনি এখন কিছুই খেতে চায় না। খায় না দেখে হাসপাতাল থেকে ওর জন্য খাবার নেওয়াও বন্ধ করে দিয়েছি। কিছু খায়না যখন খাবার  নিয়ে কী করবো!’
তিনি বলেন, ‘ওর হাতে অপারেশনের পর ফুলে যাওয়ায় প্রেসার ব্যান্ডেজ করে দিয়েছে ডিউটি ডাক্তার। আজ অথবা কাল ওর ব্যান্ডেজ খুলে দেখবে কী অবস্থা!’

উল্লেখ্য, এবছরের ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয় রক্তনালীর টিউমারে আক্রান্ত মুক্তামনি (১২)। প্রথমে তার রোগটিকে বিরল রোগ হিসেবে উল্লেখ করা হয়। পরে বায়োপসি করে জানা যায়, তার রক্তনালীতে টিউমার হয়েছে। তখন তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালে যোগাযোগ করেন বার্ন ইউনিটের চিকিৎসকরা। মুক্তামনির সব রিপোর্ট দেখে তারা চিকিৎসা করতে অস্বীকৃতি জানান। পরে ঢামেকের চিকিৎসকরাই তার অপারেশনের সিদ্ধান্ত নেন। এদিকে, মুক্তামনির চিকিৎসার সব ধরনের খরচের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তামনির হাতে ১০ অক্টোবর প্রথম অস্ত্রোপচার হয়। তার হাতের ফোলা অংশ অস্ত্রোপচার করে ফেলে দেন চিকিৎসকরা। পরে দুই পায়ের চামড়া নিয়ে দু’দফায় তার হাতে লাগানো হয়।
ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে বিশেষজ্ঞ একদল চিকিৎসক মুক্তামনির স্কিন গ্রাফটিং (চামড়া লাগানো) অপারেশনে অংশ নেন। পরে মুক্তামনির হাত আবার ফুলে যাওয়ায়, ফোলা কমানোর উদ্দেশ্যে হাতে প্রেসার ব্যান্ডেজ বেঁধে দেয় ডাক্তার।
আরও পড়ুন:
গৃহকর্মী পাঠানোর নামে ‘বৈধপথে’ নারী পাচার!




 

/টিওয়াই/টিএন/আপ-এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের