আমার জন্মদিনে ছিলে না: বাবার সঙ্গে অভিমান আরিয়ানার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৭, ১০:৩০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৩:২৯

সিজার

প্রায় দেড় মাস পর বাড়ি ফেরার কিছুক্ষণ পরই মেয়েকে ফোন করে কথা বলেছেন মুবাশ্বার হাসান সিজার।  বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে বাসায় ফেরেন তিনি। এরপর সাড়ে ৪টায় ফোনে মেয়ের সঙ্গে কথা বলেছেন মুবাশ্বার হাসান সিজার। বাবার কণ্ঠ শুনেই আপ্লুত হয়ে পড়ে শিশু কন্যা আরিয়ানা (৬)।

শুক্রবার সকাল ৯টার দিকে মুবাশ্বারের সাবেক স্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত রাত সাড়ে ৪টার দিকে কেয়ারটেকারের মোবাইল ফোনে কল করে মেয়ের সঙ্গে কথা বলতে চায় ও। তখন আমি মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে ওর বাবার সঙ্গে কথা বলতে বলি। সেসময় বাবার কণ্ঠ শুনেই তার কাছে খেলনা চেয়েছে আরিয়ানা।’

তিনি আরও জানান, আরিয়ানা তার বাবাকে বলেছে, ‘তুমি আমার জন্য খেলনা আনতে চেয়েছিলে, আমার খেলনা কই?’ জবাবে মুবাশ্বার বলেছেন, ‘দুই দিন পর তোমার জন্য খেলনা নিয়ে আসবো।’ এরপর আরিয়ানা আরও বলেছে, ‘কয়েকদিন আগে আমার জন্মদিনে তুমি ছিলে না।’ তখন তার বাবা বলেছে, ‘তোমার জন্মদিন আবার পালন করা হবে।’ গত ২৭ নভেম্বর আরিয়ানার জন্মদিন ছিল। বাবা বিদেশে রয়েছে- বলে আরিয়ানাকে সান্ত্বনা দিয়েছিলেন পরিবারের সদস্যরা।

এ সংক্রান্ত সংবাদ:
জন্মদিনে বাবাকে কাছে পাওয়া হলো না মেয়ের

৪৪ দিন পর ফিরলেন নর্থ সাউথের শিক্ষক মুবাশ্বার

মুবাশ্বার 'মেন্টালি শকড'

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম