ঢাবিতে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৮, ১৩:৪৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৩:৪৬

মানববন্ধনে ঢাবির শিক্ষার্থীরা (ছবি: সিরাজুল) ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির হাজারও ছাত্রছাত্রী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে এসে তারা স্লোগান দেন ‘দাবি মোদের একটাই বোঝামুক্ত ঢাবি চাই’।

‘বাতিল হোক অধিভুক্ত, ঢাবি হোক বহিরাগতমুক্ত’, ‘সাত কলেজ মুক্ত ঢাবি হাজারও শিক্ষার্থীর প্রাণের দাবি’, ‘এক দফা এক দাবি, অধিভুক্ত মুক্ত ঢাবি’, ‘সাত কলেজ বেমানান, রাখতে ঢাবির সম্মান’, ‘অধিভুক্ত মুক্ত করো ঢাবির মান রক্ষা করো’, ‘আমরা শুধু আমরাই, অন্য কারও ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগানও শোনা গেছে শিক্ষার্থীদের কণ্ঠে।

ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দা রুবাইয়া তাবাশশুম নুশরাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাত কলেজকে অধিভুক্ত করে শুধু ঢাবিকে অসম্মান করা হয়নি, বরং আমাদেরও বিভিন্ন হয়রানির মধ্যে ফেলা হয়েছে।’

আরেক শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল সাঈদ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির ছাত্রছাত্রী হিসেবে নিজেদের দাবি করে অযৌক্তিক অধিকার আদায়ের চেষ্টা চালাচ্ছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম যেমন ক্ষুণ্ণ হচ্ছে, তেমনই শিক্ষার্থীদের মান নিয়েও প্রশ্ন উঠছে।’

মানববন্ধনে ঢাবির শিক্ষার্থীরা (ছবি: সিরাজুল) মানববন্ধনে শিক্ষার্থীরা বলেছেন, ‘যারা সুবিধাবাদী তারাই বিভিন্ন লোভে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিপথে ধাবিত করছে। তাই আমরা যে আন্দোলন শুরু করেছি তা দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত রাখবো।’

শিক্ষার্থীরা ভাষ্য, ‘অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা ঢাবির ক্যাম্পাসে এসে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিসহ ক্যাম্পাসের ভাবমূর্তি নষ্ট করছে। এ কারণে আমরা প্রশাসনের কাছে অধিভুক্তি বাতিলের দাবি জানাচ্ছি।’

/জেএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি