প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিনামূল্যের বই বিক্রির অভিযোগ তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ০১:৫১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ০২:০৮

মন্ত্রণালয়ের নির্দেশের কপি রাজধানীর গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিনামূল্যের সরকারি বই বিক্রির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালককে তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিনিয়র সহকারী সচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

আদেশে জানানো হয়, রাজধানীর দক্ষিণ গোড়ানের শেখ শহিদুল ইসলাম গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন মিলনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও বিনামূল্যের সরকারি বই বিক্রি করেন। এই অভিযোগ তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের