শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা থাকবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৮

শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা থাকবে: ডিএমপি কমিশনার আগামী ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘শহীদ মিনার এলাকায় ইউনিফর্ম পুলিশের পাশাপাশি আমাদের সাদা পোশাকের গোয়েন্দা বাহিনীও দায়িত্বে থাকবে। নির্দিষ্ট গেট দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে। এ সময় তল্লাশি করা হবে।  ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে এ এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকবে।’

শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা থাকবে: ডিএমপি কমিশনার তিনি আরও বলেন, ‘ভিআইপিরা মৎস্যভবন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের সামনে গাড়ি রেখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন।’

২১ ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তার হুমকি আছে কিনা- প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সুনির্দিষ্ট কোনও হুমকি নেই। তবে আমরা সবকিছু মাথায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা করেছি। সবাই যাতে নিরাপদে শ্রদ্ধা জানাতে পারেন আমরা সেই ব্যবস্থা করবো।’

আরও পড়ুন:
গণভবনের বাইরে কনস্টেবল গুলিবিদ্ধ

/এআরআর/এসএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম