ছিনতাইকারীর গাড়িচাপায় নারীর মৃত্যু: আরও একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫২

ধানমন্ডিতে ছিনতাইকারীর গাড়িচাপায় হেলেনা বেগমের (৩৫) মৃত্যুর ঘটনায় আরও একজন গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে মিরপুরের শেওড়াপাড়া থেকে জাকির হোসেন (৩৫) নামে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছিনতাইকারী ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছিনতাইকারীর গাড়িচাপায় নারীর মৃত্যুর ঘটনায় শনিবার বিকালে জাকির নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। যে গাড়িতে করে ছিনতাই করা হচ্ছিল সেই গাড়ির চালক ছিল সে। এ ঘটনায় আরও দু’জন পলাতক রয়েছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি আশুলিয়া থেকে আবদুল্লাহ (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার হয়। ওই সময়ই ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ধানমন্ডি-৭ এ ছিনতাইকারীর হ্যাঁচকা টানে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হন হেলেনা বেগম (৩৫)। পুলিশ জানায়, ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা খান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি