ইউএস-বাংলার পাইলট ও বিমানের তথ্য নিয়ে নেপাল গেলেন এএআইজি প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১১:৪০আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১১:৫৬

নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলার সেই বিমান (ছবি-সংগৃহীত)

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হচ্ছে আজ রবিবার (১৮ মার্চ)। তদন্ত কাজে যোগ দিতে বাংলাদেশ থেকে নেপাল গেলেন এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশ (এএআইজি-বিডি)-এর প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ। বেলা ১১টায় নেপালের ‍উদ্দেশে বাংলাদেশ ছাড়েন তিনি।   

বিমানে ওঠার আগে এএআইজি-বিডি প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ নেপাল যাচ্ছি। আমরা ব্ল্যাক বক্সের ওপর গুরুত্ব দিচ্ছি। শেষ মুহূর্তে ককপিটের কথোপকথন পর্যালোচনা করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউএস-বাংলার বিমান, পাইলট ও কো-পাইলট সংক্রান্ত সব তথ্য চেয়েছে নেপাল। এসব তথ্য নিয়ে নেপাল যাচ্ছেন ক্যাপ্টেন সালাউদ্দিন।

সিভিল এভিয়েশন সূত্র জানায়, ইতোমধ্যে নেপাল থেকে পাইলটের লগবুক ও লাইসেন্স, কো-পাইলটের ফ্লাইংয়ের অনুমতির বিষয়সহ বিমানের ক্রয় ও মেরামত সংক্রান্ত অন্য সব তথ্য চেয়েছে নেপাল।

শনিবার সকালে সিভিল এভিয়েশন অথরিটির প্রধান কার্যালয়ে দুর্ঘটনার তদন্ত বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন এএআইজি-বিডি প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ, সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবিরসহ এএআইজি সদস্যরা।

এ ব্যাপারে ক্যাপ্টেন সালাউদ্দিন বলেছেন, ‘যেকোনও তদন্তে অনেক বিষয় প্রয়োজন। তদন্ত কাজে যেসব তথ্য প্রয়োজন, সেসব তথ্য চেয়েছে নেপাল। তদন্তের জন্য আমি সেসব তথ্য নিয়ে নেপাল যাচ্ছি।’

প্রসঙ্গত, গত ১২ মার্চ (সোমবার) নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ৪৯ জন নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি।

আরও খবর: তদন্ত শুরু রবিবার, ইউএস-বাংলার পাইলট ও বিমানের তথ্য চেয়েছে নেপাল

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের