‘কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সুযোগ রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৮, ১৩:১০আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৭:১৩

খালেদা জিয়া (ফাইল ছবি) কারাবিধি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। তবে এ বিষয়ে চিকিৎসকদের পরামর্শ এবং খালেদা জিয়া ও তার স্বজনদের মতামতের প্রয়োজন হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৩০ মার্চ) দুপুরে বাংলা ট্রিবিউনকে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এসব কথা বলেন। এর আগে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান সরকারের প্রতি।

ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হলে প্রথমেই তিনি অসুস্থ কিনা, সেটা চিকিৎসকরা পর্যবেক্ষণ করবেন। চিকিৎসকরা যদি মনে করেন তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো দরকার, সেক্ষেত্রে চিকিৎসকরা তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারবেন। রোগী নিজেই যাবেন কিনা বা তার আত্মীয়-স্বজন খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাবেন কিনা, সেই সিদ্ধান্তেরও প্রয়োজন হবে।’

এই আইনজীবী আরও বলেন, ‘স্বজনদের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হলে কারাবিধি অনুযায়ী আবেদনের সুযোগও রয়েছে। সেক্ষেত্রে চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করবেন। তারপর কারাবিধি অনুসরণ করে তাকে বিদেশে পাঠানো হবে কিনা, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে।’

এদিকে খালেদা জিয়া ‘অসুস্থ’ হলে তার সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রয়োজন হলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়েও চিকিৎসা করানো হবে বলে জানান তিনি। শুক্রবার (৩০ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভাশেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব জোর গলায় খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তিনি (খালেদা জিয়া) যদি সত্যিই অসুস্থ হয়ে থাকেন, তার অসুস্থতার ধরন অনুযায়ী সুচিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। দেশে যদি তার সুচিকিৎসা নিশ্চিত করা যায়, তাহলে দেশেই চিকিৎসা করা হবে। আর যদি মেডিক্যাল বোর্ড মনে করে তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দরকার, প্রয়োজনে সেই ব্যবস্থাও করা হবে।’

এর আগে সকালে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সুনির্দিষ্টভাবে বলেছি, তার নিঃশর্ত মুক্তি চাই, যাতে করে দেশে বা বিদেশে তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত হয়। তার জামিন হয়ে গেছে। এখন তাকে মুক্তি দেওয়া হোক।’

জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতি মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর সাজা হয় গত ৮ ফেব্রুয়ারি। ওইদিন বিকাল থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।

 

/বিআই/এনআই/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী