ঢাবির সুফিয়া কামাল হলের ঘটনা তদন্তে ছাত্রলীগের কমিটি

ঢাবি প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৮, ১৫:৫০আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৭:৪০

ছাত্রলীগের তদন্ত কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ঘটনার তদন্ত করতে চার সদস্যবিশিষ্ট কমিটি করেছে ছাত্রলীগ। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট ছাত্রলীগের দফতর সেলে জমা দিতে বলা হয়েছে। ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে এই তদন্ত কমিটি করা হয়েছে।   

কমিটির সদস্যরা হলো কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুসরাত জাহান নুপুর ও নিশীতা ইকবাল নদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

আরও পড়ুন: ঢাবির ছাত্রী হলে মধ্যরাতে মারধরের অভিযোগ, ছাত্রলীগ নেত্রীকে বহিষ্কার

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বারবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

কোটা সংস্কার আন্দোলনে একাত্ম হওয়ায় মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের কয়েকজন ছাত্রীকে মারধর করা হয়। ছাত্রলীগের হল শাখার সভাপতি ইফফাত জাহান এশার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে ইফফাত জাহান এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কারও করা হয়। একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও তদন্ত কমিটি গঠন করে ঢাবি।

 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি