ক্যাপ গেঞ্জি ঝাড়ু নিয়ে চলে যাচ্ছেন অনেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৮, ১০:১১আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১১:০৫

ক্যাপ, গেঞ্জি ও ঝাড়ু বিতরণ করা হচ্ছে বিশ্বরেকর্ড গড়তে ডিএসসিসির প্রতীকী পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করতে আসা লোকদের মাঝে বিক্ষিপ্তভাবে ঝাড়ু, ক্যাপ ও গেঞ্জি বিতরণ করা হচ্ছে। মূল প্রোগ্রামের বাইরে বিভিন্ন কাউন্সিলরদের লোকজন এগুলো বিতরণ করছেন। ফলে অনেকেই এসব পেয়ে অনুষ্ঠানের নিয়ম-কানুন না বুঝেই চলে যাচ্ছন। এজন্য রেজিস্ট্রেশনে তাদের নাম অন্তর্ভুক্ত হচ্ছে না।

যদিও কর্তৃপক্ষ থেকে বারবার বলা হচ্ছে নির্দিষ্ট বুথ ছাড়া কোথাও কিছু বিতরণ করা যাবে না। এমন নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা বিক্ষিপ্তভাবে ঝাড়ু, ক্যাপ ও গেঞ্জি বিতরণ করছেন।

সকাল সাড়ে ৯টার দিকে মেয়র সাঈদ খোকন কর্মসূচি উদ্বোধন করেন।

শুক্রবার (১৩ এপ্রিল) সকাল ৭টা থেকে ডিএসসিসির সামনে রেজিস্ট্রেশন শুরু হয়। ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীও রেজিস্ট্রেশন করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছেন।

আরও পড়ুন: রেকর্ড গড়তে ডিএসসিসির প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

/এসএস/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি