প্রাইভেট কারে ‘ধর্ষণচেষ্টার’ শিকার দুই তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৮, ১৭:১৬আপডেট : ১০ জুন ২০১৮, ১৭:৩৪

থানায় আটক রনি রাজধানীর কলেজ গেট এলাকায় প্রাইভেট কারে ‘ধর্ষণচেষ্টার’ শিকার দুই তরুণীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার গভীর রাতের ওই ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করার প্রায় ১২ ঘণ্টা পর ওই দুই তরুণীর সন্ধান পায় পুলিশ। রবিবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে তরুণীদের থানায় নেওয়া হয় বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস।

থানায় রনির গাড়ি শেরেবাংলা থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার গভীর রাতে দুই তরুণীকে সংসদ ভবন সংলগ্ন খেজুরবাগান এলাকা থেকে চুক্তির মাধ্যমে গাড়িতে তুলেছিলেন আটক মাহমুদুল হক রনি ও তার ড্রাইভার ফারুক। কিছু সময় ঘোরাঘুরির পর একজনকে কলেজ গেট এলাকায় নামিয়ে দেওয়া হলে তিনি চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন প্রাইভেট কারটি আটকে ধর্ষণচেষ্টার অভিযোগে রনি ও ফারুককে গণপিটুনি দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলের পাশের মোহাম্মদপুর থানার পুলিশ রনিকে আটক করে। তবে পালিয়ে যেতে সক্ষম হন চালক ফারুক। এরপর শেরেবাংলা নগর থানায় রনিকে হস্তান্তর করা হয়। এরমধ্যেই গণপিটুনির একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে।

ওসি গোপাল গণেশ বিশ্বাস বলেন, ‘ধর্ষণচেষ্টা বা এই অভিযোগে গণপিটুনির বিষয়টি আমরা প্রথমে বুঝতে পারিনি। ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা বিষয়টা সম্পর্কে জানতে পেরেছি। এখন ওই দুই মেয়ের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি।’ রবিবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কোনও মামলা হয়নি বলে জানান থানার ওসি। তিনি বলেন, ‘ভিকটিমদের সঙ্গে কথা বলছি। তাদের অভিযোগ সম্পর্কে কথা বলা হচ্ছে। তারা মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/আরজে/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম