মঙ্গলবার পর্যন্ত সময় পেলো ‘রুহ আফজা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৮, ২০:৩৯ আপডেট : ১১ জুন ২০১৮, ২০:৪৮

 



রুহ আফজা (ইন্টারনেট থেকে নেওয়া ছবি) হামদর্দের উৎপাদিত পানীয় রুহ আফজা নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় দোষ স্বীকার করতে ১ দিন সময় চাওয়ায় আদালত তা মঞ্জুর করেছেন। সোমবার (১১ জুন) প্রতিষ্ঠানটির চেয়ারম্যার হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আদালতকে জানান, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তিনি তার প্রতিষ্ঠানের সব পণ্যের বিজ্ঞাপন সরিয়ে নেবেন। একইসঙ্গে তিনি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত সময় চান।

অননুমোদিত উপাদান দিয়ে খাদ্য তৈরি ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে গত ৩১ মে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত-১-এ মামলাটি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান।
তিনি জানান, আজ (সোমবার) মামলার ধার্য তারিখে আদালতের কাছে দোষ স্বীকার করবেন বলে সময় চাইলে আদালত আগামীকাল মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত হামদর্দ কর্তৃপক্ষকে সময় দেন।

মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ও ব্যবস্থাপনা পরিচালক হাকিম সাইফুদ্দিনকে আসামি করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে এই আদালত অবস্থিত।

মো. কামরুল হাসান জানান, হামদর্দ ল্যাবরোটরিজ বাংলাদেশ উৎপাদিত পানীয় রুহ আফজায় আপেল, তরমুজ, আঙ্গুর, কমলাসহ বিভিন্নরকম ফল ও গোলাপের নির্যাস দিয়ে তৈরি করা হয় বলে প্রচার ও বাজারজাত করছে। অথচ এর মধ্যে এসবের কিছুই নেই। তাছাড়া রুহ আফজা জ্বর, বমি, বদহজম, মাংসপেশির খিচুনি, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে বলে প্রচার করা হয়। এছাড়া পণ্যের উৎপাদন তারিখ মোচনীয় কালি দিয়ে লেখা হয়েছে। উৎপাদনের তারিখও সঠিকভাবে লেখা হয়নি, যা আইনের লঙ্ঘন।

তিনি জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুসন্ধানে দেখা গেছে, রুহ আফজায় কোনও ধরনের স্বাস্থ্যকর বা ঔষধি উপাদান নেই, বরং অতিরঞ্জিত, বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বাংলাদেশে বিজ্ঞাপনের মাধ্যমে অসংখ্য ভোক্তার দৃষ্টি আকর্ষণের অপকৌশল মাত্র। তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকা, টিভি ও ইউটিউবে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এমনকি বিভিন্ন মূল্যবান ঔষধি গাছের নির্যাস আছে বলে বিজ্ঞাপনে উল্লেখ্য করা হয়। এজন্য তাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইনে ৫টি ধারা লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে।

কামরুল আহসান জানান, গত ১৬ মে ভেজালবিরোধী অভিযানের সময় সন্দেহবশত ‘রুহ আফজা স্বাস্থ্যকর ফলের শরবত’ সংগ্রহ করা হয়। এর দাম ৮৮০ টাকা। পরে এ পণ্য সম্পর্কে খোঁজ নিয়ে দেখা গেছে, আসল পণ্যের সঙ্গে এসব বিজ্ঞাপনের কোনও মিল নেই। এটি একধরনের ধোঁকাবাজি। ‘৩৫ ফলের রস দিয়ে তৈরি’, ‘বিশ্বের শ্রেষ্ঠ হালাল পানীয়’সহ নানা ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার ও ওয়েব সাইটে মিথ্যা তথ্য প্রকাশের দায়ে এ মামলা করা হয়।

তিনি জানান, সোমবার ছিল মামলার ধার্য তারিখ। এদিন আদালতে হাজির হয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যার হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আদালতকে জানিয়েছেন, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তিনি তার সব পণ্যের এমন বিজ্ঞাপন সরিয়ে নেবেন। একইসঙ্গে তিনি আগামীকাল পর্যন্ত সময় চান। পরে আদালত তাকে সময় দেন। 

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হালান্ডের গোলে সেরা আটে ম্যান সিটি
হালান্ডের গোলে সেরা আটে ম্যান সিটি
ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ছেলেকে ডাক্তার বানাতে বাংলাদেশে এসেছিলেন মা, ফিরছেন লাশ নিয়ে
ছেলেকে ডাক্তার বানাতে বাংলাদেশে এসেছিলেন মা, ফিরছেন লাশ নিয়ে
টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন