নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ১৭:২৪আপডেট : ১৭ জুন ২০২৫, ১৭:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় (ঢাবি) ককটেল উদ্ধারের ঘটনায় জড়িতদের বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে ব্যর্থ আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেন।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, এই প্রশাসন দায়িত্ব পালন করতে পারছে না। ৫ আগস্টের পর টিএসসিতে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের ছবি মুছে দেওয়া হয়েছে, পহেলা বৈশাখের আগে ফ্যাসিবাদের প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের ভাই সাম্যকে হত্যা করা হয়েছে। এই প্রশাসন সুষ্ঠু কোনও পদক্ষেপ নিতে পারেনি। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ককটেল ফাটিয়েছে এই ফ্যাসিবাদের দোসররা কিন্তু প্রশাসন কিছুই করতে পারছে না; যা এই প্রশাসনের পুরোপুরি ব্যর্থতা। 

তিনি বলেন, ভিসি এই ক্যাম্পাসে একটি মবের কালচার সৃষ্টি ব্যতীত অন্য কোনও কিছু করতে পারেননি। শিক্ষার্থীরা যে নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিল—ভিসি সেটা নিজ হাতে নষ্ট করেছেন।

এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করার দাবি জানান।

/এমকেএইচ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি