রাজধানীর নাজিমুদ্দিন ও গ্রীন রোড এলাকায় সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়। শনিবার (৭ জুলাই) অভিযান চালিয়ে মোট ৯২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালানা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। অভিযান তদারকি করেন উপ-পরিচালক মনজুর মো. শাহরিয়ার।
সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, নাজিম উদ্দিন রোডের স্বপ্ন সুপার শপে ১০ কেজি ওজনের চালের বস্তাতে কোনও মূল্য, উৎপাদন বা মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা ছিল না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারা অনুযায়ী স্বপ্ন সুপার শপকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মামুন বিরিয়ানী হাউজকে ৫০ হাজার, সুমাইয়া বাখরখানিকে ২ হাজার, হাজী নান্না বিরিয়ানিকে ৫ হাজার, আলাউদ্দীন টেক আওয়েকে ২৫ হাজার ও মামা বিরিয়ানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে কেজিতে ১২৫ গ্রাম মিষ্টি কম দেওয়ার অভিযোগে গ্রীন রোডের বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: মাপে কম ও মূল্য তালিকা না থাকায় ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা







