হেলমেটধারীরা পল্টনের মামলায় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ০১:০৩আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ০১:০৮

 

পুলিশের গাড়িতে হেলমেটধারীর হামলা (ছবি: সংগৃহীত) রাজধানীর নয়াপল্টনে পুলিশের গাড়িতের আগুন দেওয়ার ঘটনায় আটক তিন জনকে পল্টনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তারা হলো- হেলমেটপরা এইচ কে হোসেন আলী ওরফে হৃদয় খান, সোহাগ ভূঁইয়া ও আশরাফুল ইসলাম ওরফে রবিন।

মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন সোমবার (১৯ নভেম্বর) বিকালে নয়াপল্টনের তিন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হবে।

ডিবি পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের কথা স্বীকার করেছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও চাইছে।

তিনি জানান, হৃদয় ওয়ার্ড ছাত্রদল নেতা,  রবিন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোহাগ শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তারা ঘটনার দিন মির্জা আব্বাসের পক্ষে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এসেছিল।

উল্লেখ্য, রাস্তা ফাঁকা করাকে কেন্দ্র করে বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের ২১ জন, ২ জন আনসার ও বিএনপির নেতাকর্মীরা আহত হন। এছাড়া কার্যালয়ের পাশে থাকা পুলিশের দুইটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ। তিন মামলায় আসামি করা হয়েছে ৪৮৮ জনকে। মামলাগুলো বর্তমানে তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (পূর্ব বিভাগ)।

আরও পড়ুন: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলার মামলায় গ্রেফতার ৩

 

/এনএল/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী