সীমান্ত হত্যা নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ১৭:৪৩আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৭:৪৬




আসক (ছবি সংগৃহীত) চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ উদ্বেগ জানায়।

আসক’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মার্চ রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মো. টিপুসহ আরও কয়েক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই টিপু মারা যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। সীমান্ত হত্যা বন্ধে ভারত সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সীমান্ত হত্যা বন্ধে আসক ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চালানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়।

সীমান্তে বিএসএফের গুলিতে চলতি বছরের জানুয়ারি মাসে ছয়জন, ফেব্রুয়ারিতে এক ও মার্চে টিপুকে হত্যার মধ্য দিয়ে আট বাংলাদেশি নিহত হয়েছে।

 

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান